ফের ৪২ হাজার কিউসেক জল ছেড়েছে ডিভিসি

0
164
রাজ্যের সঙ্গে সংঘাতের আবহেই ফের ৪২ হাজার কিউসেক জল ছেড়েছে ডিভিসি। ডিভিসির তরফে জানানো হয়েছে, মাইথন জলাধার থেকে ৩০ হাজার এবং পাঞ্চেত জলাধার থেকে ১২ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে।
রবিবার দুই জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ ছিল মোট ৫০ হাজার কিউসেক জল। বন্যা পরিস্থিতির জেরে এখনও জলের তলায় হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, বীরভূম, পূর্ব বর্ধমানের বহু গ্রাম। এই পরিস্থিতিতে ডিভিসির ছাড়া জল নিচু এলাকাগুলিকে নতুন করে প্লাবিত করতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। এমনিতে ঝাড়খণ্ডে নতুন করে আর বৃষ্টি হয়নি। আর সেই কারণেই ধাপে ধাপে জল ছাড়ার পরিমাণ কমানো হয়েছে বলে ডিভিসি সূত্রে খবর। মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়া নিয়ে ডিভিসির ‘ভূমিকায় ক্ষোভপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দ্বিতীয়বার চিঠি লিখেছেন তিনি। এরমধ্যেই ফের জল ছেড়েছে ডিভিসি। রাজ্যের কিছু জায়গায় জল নামতে শুরু করলেও বিস্তির্ণ এলাকা রয়েছে জলের তলায়।