গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk ফ্রান্সের সংসদ ভেঙে নির্বাচনের ঘোষণা ম্যাক্রঁর

    ফ্রান্সের সংসদ ভেঙে নির্বাচনের ঘোষণা ম্যাক্রঁর

    0
    228
    Macron announced the dissolution of the French parliament
    Macron announced the dissolution of the French parliament
    সংসদ ভেঙে দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্য়ানুয়েল ম্যাক্রঁ। হঠাৎ তিনি দেশের উদ্দেশে বার্তা দিয়ে জানিয়েছেন, সংসদ ভেঙে দেওয়া হচ্ছে।
    অবিলম্বে সংসদীয় নির্বাচন করা হবে।৩০ জুন প্রথম দফায় সংসদের নিম্নকক্ষের নির্বাচন হবে। দ্বিতীয় দফায় ভোট হবে ৭  জুলাই।সদ্য হয়ে যাওয়া ইউরোপীয়ান ইউনিয়নের নির্বাচনের খারাপ ফলের জেরেই হঠাৎ ফ্রান্সে সংসদীয় নির্বাচনের আয়োজন করা হয়েছে বলেই অনুমান। নির্বাচনে ন্যাশনাল র‌্যালি থেকে শুরু করে কট্টর ডানপন্থী দলগুলি ৪০ শতাংশ ভোট পেয়েছে।এই কথা কার্যত স্বীকারও করে নিয়েছেন ইম্য়ানুয়েল ম্যাক্রঁ। তিনি সাংবাদিক বৈঠকে বলেছেন, যারা ইউরোপের উন্নয়ন করতে চায়, সেই সমস্ত দলের জন্য এটা মোটেও ভাল ফলাফল নয়। ডানপন্থী দলগুলি সব জায়গায় ছড়িয়ে পড়ছে। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে তিনি ইস্তফাও দিতে পারছেন না।তাই তিনি জনগণকে বেছে নেওয়ার অধিকার দিতে চান।ইম্য়ানুয়েল ম্যাক্রঁ আরও বলেছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভারী সিদ্ধান্ত। কিন্তু এটা আত্মবিশ্বাসের পদক্ষেপও। ফ্রান্সের জনগণ নিজের ও ভবিষ্যত প্রজন্মের জন্য সেরাটাই বেছে নেবেন।