ফ্লার্ট : সিঙ্গাপুরে ফিরল মাস্ক 

0
188
Flirt  The mask returns to Singapore
Flirt The mask returns to Singapore

করোনার সাব ভেরিয়েন্ট ফ্লার্ট-এ আক্রান্তের হার বাড়ছে ফের মাস্ক ফিরেছে সিঙ্গাপুরে। এক সপ্তাহে ফ্লার্ট-এ আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হওয়ায় সিঙ্গাপুরে নানা পদক্ষেপ করা হচ্ছে।

জোর দেওয়া হচ্ছে অতিরিক্ত টিকাকরণেও।সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ৫-১১ মে-র মধ্যে ফ্লার্ট সাব ভেরিয়েন্টে আক্রান্তের সংখ্যা প্রায় ২৫ হাজার ৯০০ হয়েছে। আগের সপ্তাহে সংখ্যাটি ছিল ১৩ হাজার ৭০০। অর্থাৎ, এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে। হাসপাতালে ভর্তি অন্তত ২৫০ জন। আশঙ্কা, এইভাবে যদি বাড়তে থাকে ফ্লার্টে আক্রান্তের সংখ্যা, তাহলে চাপ পড়বে স্বাস্থ্য পরিকাঠামোর উপরে, যা সামলে ওঠা কঠিন হবে। স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশ, জনবহুল এলাকায় মাস্ক পরতে হবে। যাঁদের সংক্রমিত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি, সেই হাই রিস্ক গ্রুপ-এর বাড়তি সতর্কতা প্রয়োজন। ষাটোর্ধ্ব কেউ যদি গত ১২ মাসে টিকার অতিরিক্ত ডোজ না নিয়ে থাকেন, তাহলে তা দ্রুত নিয়ে নেওয়ার পরামর্শও দিয়েছে মন্ত্রক।