জমি নিয়েও ফ্ল্যাট দেননি জয় কামদার, সোনা পাপ্পুরা। জনতার দরবারে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-কে সরাসরি এমনই অভিযোগ জানিয়েছেন ভবানীপুরের অশীতিপর বৃদ্ধ প্রবীর মুখোপাধ্যায়। ৮১ বছর বয়সি ওই বৃদ্ধের অভিযোগ, জয় কামদার, সোনা পাপ্পুরা তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। পৈতৃক সম্পত্তি জয়কে দিয়েছিলেন প্রবীর মুখোপাধ্যায়। কিন্তু সেই জমিতে প্রোমোটিং করা হলেও তাঁকে ফ্ল্যাট দেওয়া হয়নি বলে অভিযোগ। প্রবীরের আরও অভিযোগ, গ্রেফতার হওয়ার আগে জয় তাঁকে ফ্ল্যাট দেওয়ার কথা বললেও বিনিময়ে ১৭ লক্ষ টাকা দাবি করেছিলেন। বর্তমানে স্ত্রীকে নিয়ে একটি ভাড়াবাড়িতে রয়েছেন বলে জানিয়েছেন ওই বৃদ্ধ। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে খুশি তিনি। প্রবীর মুখোপাধ্যায় বলেছেন, আশ্বস্ত হয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন সমস্যার সমাধান করবেন। এদিকে, সোমবার সকালে সল্টলেকের বিজেপি রাজ্য দফতরে অন্যরকম ব্যস্ততা ছিল।
গ্রাম থেকে শহর
News & Much More




