গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Top News বংশগোপালকে বহিষ্কারে এত দেরি কেন, প্রশ্ন বিজেপি-তৃণমূলের

    বংশগোপালকে বহিষ্কারে এত দেরি কেন, প্রশ্ন বিজেপি-তৃণমূলের

    0
    407
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    সিপিএম নেতা বংশগোপাল চৌধুরিকে দল থেকে বহিষ্কার নিয়ে বিজেপির অগ্নিমিত্রা পাল বলেছেন এতদিন কেন সময় লাগল। অন্যদিকে তৃণমূলের বক্তব্য আগেই স্টেপ নেওয়া উচিত ছিল।

    যদিও সিপিএমের প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরির দাবি এর পিছনে যড়যন্ত্র রয়েছে। তাঁর মন্ত্রী থাকাকালীনও এই ধরণের ঘটনা বেশ কয়েকবার করার চেষ্টা হয়েছিল। দলেরই নেত্রীর সঙ্গে অশ্লীল চ্যাট ভাইরাল হওয়ার পর বংশগোপাল চৌধুরিকে বহিষ্কারের দাবি ওঠে। শেষপর্যন্ত পদক্ষেপ করেছে আলিমুদ্দিন স্ট্রিট। এই প্রসঙ্গেই বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেছেন মুর্শিদাবাদের ওই সিপিএম নেত্রী বারবার অভিযোগ জানিয়েছিলেন। এতদিন পরে কেন অ্যাকশন নেওয়া হল তা নিয়েও প্রশ্ন তুলেছেন।

    অন্যদিকে আসানসোল পুরসভার কাউন্সিলর তথা তৃণমূলের রাজ্য নেতা বলেছেন এর থেকে সিপিএমের আসল চরিত্র সামনে এসেছে। একা বংশগোপাল নয়, আরও অনেক বংশগোপাল সিপিএমের রয়েছে।