গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home South 24 Pgs বংশরক্ষার জন্য একাধিক পুরুষকে দিয়ে স্ত্রীকে ধর্ষণ

    বংশরক্ষার জন্য একাধিক পুরুষকে দিয়ে স্ত্রীকে ধর্ষণ

    0
    257
    Rape of wife by multiple men to protect the family
    Rape of wife by multiple men to protect the family
    বংশরক্ষার জন্য একাধিক পুরুষকে দিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনায় শোরগোল পরে গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানা এলাকায়।
    জানা গিয়েছে, স্বামী-স্ত্রী দু’জনে থ্যালাসেমিয়ার বাহক। দম্পতির দুই সন্তানই থ্যালাসেমিয়ায় ভুগে অল্প বয়সেই মারা যায়। কিন্তু, স্বামীর দাবি, বংশরক্ষা তো করতেই হবে। তাই স্ত্রীকে একাধিক পুরুষের সঙ্গে সহবাসে বাধ্য করেন তিনি। গত এপ্রিল মাসে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন ওই মহিলা। কিন্তু সেই খবর পেয়ে অভিযুক্তেরা তাঁর উপর হামলা চালানোর চেষ্টা করেন বলে অভিযোগ। তার কয়েক দিনের মধ্যে তাঁর স্বামীকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু, রাজনৈতিক নেতারা প্রভাব খাটিয়ে অভিযুক্তকে ছাড়িয়ে নিয়ে যান বলে অভিযোগ নির্যাতিতার। এই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতা  স্ত্রী।