গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে ভ্রাম্যমান লাইব্রেরী

    বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে ভ্রাম্যমান লাইব্রেরী

    0
    262

    শিক্ষার্থীদের মধ্যে বইয়ের প্রতি ভালোবাসা বাড়াতে উদ্যোগী হয়েছেন নদীয়ার ফুলিয়া শিক্ষা নিকেতন স্কুলের এক শিক্ষক অর্নব পাল।

    শিক্ষার্থীদের পাশাপাশি তিনিও স্কুলে বিভিন্ন ধরনের বই নিয়ে আসেন। অঙ্কের শিক্ষক হওয়ার পাশাপাশি পাঠ্য বইয়ের সঙ্গে বিভিন্ন ধরনের গল্প উপন্যাসের বই পড়তে খুবই ভালোবাসেন তিনি। তার থেকে নিয়ে যাওয়া বই শুধু ছাত্র-ছাত্রীদের নয়, সেই বই থেকে তাদের পরিবারের লোকজন নিয়মিত বইয়ের নেশায় মশগুল হয়ে পড়েছেন। জানা গিয়েছে, নিজের সংগ্রহের বিভিন্ন গল্প উপন্যাসের বই তিনি প্রত্যেকদিন বাড়ি থেকে স্কুলে নিয়ে আসেন। ছাত্রছাত্রীরা তাঁর কাছ থেকে অঙ্ক শেখার পাশাপাশি গল্প ও বিভিন্ন কমিকস এর বই যে যার পছন্দের মত বাছাই করে বাড়ি নিয়ে যায় পড়ার জন্য। শুধু ছাত্র-ছাত্রীরাই নয় স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও তার থেকে বই নিয়ে সেগুলি বাড়ি নিয়ে যায় পড়ার জন্য। স্কুলে একটি লাইব্রেরী থাকার পরেও অংকের শিক্ষক অর্ণব পালের কাছ থেকে পড়ুয়াদের বইয়ের সংগ্রহের প্রবণতা যথেষ্টই ভালো চোখে নিয়েছেন স্কুল কর্তৃপক্ষও। ছাত্র-ছাত্রীদের পাঠ্য পুস্তকের পাশাপাশি বইয়ের প্রতি নেশা বাড়াতেই এমন উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই তার এই ইচ্ছে বলে জানিয়েছেন তিনি। বর্তমানে তার বইয়ের কালেকশন ২০০রও বেশি। এর আগে সমস্ত বই নিজের পয়সা দিয়ে কিনলেও বর্তমানে দু একজন সহকর্মী তাকে যথেষ্ট সাহায্য করছেন বলে জানান তিনি। অঙ্ক, গল্প, কবিতা, উপন্যাস ম্যাজিক, রোমাঞ্চ মহাকাশ সবরকম বই পাওয়া যায় তার কাছে, ছাত্র-ছাত্রীদের কাছে তিনি ভ্রাম্যমান লাইব্রেরী।