বউবাজারের হস্টেলে মিলল রক্তের নমুনা, ভাঙা ব্যাট

0
214
Blood sample broken bat found in Boubazar hostel
Blood sample broken bat found in Boubazar hostel
বউবাজারের হোস্টেল থেকে রক্তের নমুনা ও ভাঙা ব্যাট সংগ্রহ করেছে ফরেনসিক দল। হস্টেলে মোবাইল চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুনের ঘটনায় সোমবার বউবাজারের উদয়ন গুহ হোস্টেলে পৌঁছয় ফরেনসিক দল।
সেখানে গিয়ে তারা হস্টেলের এক তলা এবং দোতলায় তল্লাশি চালিয়েছেন। সেখানেই রক্তের নমুনা ও ভাঙা ব্যাট উদ্ধার করেচে ফরেনসিক দল। এর আগেও ওই হস্টেল থেকে একাধিক ব্যাট এবং লাঠি পেয়েছিল পুলিশ। যুবককে মারধরে তা ব্যবহার করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।ধৃতদের হস্টেলে এনে ঘটনার পুনর্নির্মাণ করা হবে বলে খবর পুলিশ সূত্রে। তবে পুনর্নির্মাণ কবে হবে, তা জানা যায়নি। বউবাজারের ঘটনায় এখনও পর্যন্ত মোট ১৪ জনকে গ্রেফতার করেছে মুচিপাড়া থানার পুলিশ। ধৃতদের আগামী ৪ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে থাকতে হবে। এই সময়ের মধ্যে তাঁদের জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা। গত শুক্রবার বউবাজারের হস্টেলে বেলগাছিয়ার বাসিন্দা ইরশাদ আলম নামের ৩৭ বছরের যুবককে পিটিয়ে মারার অভিযোগ ওঠে।