বউবাজারে পিটিয়ে খুনে অভিযুক্তদের ফের পুলিশ হেফাজত

0
203
boubazar case
boubazar case
বউবাজারের ছাত্রাবাসে পিটিয়ে খুনে অভিযুক্ত ১৪ জনের বুধবার পর্যন্ত ফের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত।
শুক্রবার আদালতে রাজ্যের তরফে সওয়ালে বলা হয়েছে মানবতাকে ধ্বংস করার মত এই ঘটনা যথেষ্ট। একজনকে ১০ হাজার টাকার জন্য পিটিয়ে খুন করা হয়েছে। এমনকি মৃত্যুকালীন জবানবন্দি যাতে না দিতে পারে তা নিশ্চিত করা হয়েছে। ৩ ঘণ্টা ধরে আটকে রেখে মারধর করা হয়েছে। ঘটনাস্থল থেকে ব্যাট, হকি স্টিক, লাঠি উদ্ধার হয়েছে। সরকার পক্ষের আইনজীবী আরও বলেছেন আরও কয়েকজন এই ঘটনায় যুক্ত রয়েছেন তারা পলাতক। চোর সন্দেহে বেলগাছিয়ার বাসিন্দা টিভি মেকানিক এরশাদ আলমকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে বউবাজারের ছাত্রাবাসে।