বকখালিতে ডুবে মৃত তৃণমূলকর্মী, শঙ্করপুরে তলিয়ে ১

0
191
Trinamool worker drowned in Bakkhali 1 drowned in Shankarpur
Trinamool worker drowned in Bakkhali 1 drowned in Shankarpur
তৃণমূলের ২১ জুলাইয়ের সভায় যোগ দিতে এসে বকখালিতে ঘুরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে শিলিগুড়ির তৃণমূল কর্মী রঞ্জিত মণ্ডলের।
পুলিশ সূত্রে খবর, মৃত রঞ্জিত মণ্ডল পেশায় মেকানিক। পরিবার সূত্রে খবর, বছর পাঁচেক আগে তৃণমূলের শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছিলেন রঞ্জিত। এদিকে মন্দারমণির পর এবার শঙ্করপুরে সমুদ্র স্নান করতে নেমে তলিয়ে গিয়েছেন ৩ জন পর্যটক। এদের মধ্যে দু’জনকে উদ্ধার করা গেলেও মৃত্যু হয়েছে এক পর্যটকের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সকাল থেকে বেশি উত্তাল ছিল সমুদ্র। তবে সমুদ্র নামার ক্ষেত্রের নিষেধাজ্ঞা জারি  না থাকায় স্নান করার সময়ে আচমকাই তিন পর্যটক সমুদ্রে তলিয়ে যেতে থাকেন। কয়েকজন নুলিয়া দু’জনকে উদ্ধার করতে পারলেও একজন তলিয়ে যান।