গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata বকেয়া মিটিয়ে হাতে হাত মেলানোর কথা বলুন মোদী : তৃণমূল

    বকেয়া মিটিয়ে হাতে হাত মেলানোর কথা বলুন মোদী : তৃণমূল

    0
    134
    ছবি সৌজন্যে : নিজস্ব
    হাতে হাত মেলাতে গেলে পশ্চিমবঙ্গের বকেয়া টাকা মেটাতে হবে। দাবি তুলেছে তৃণমূল।
    নীতি আয়োগের বৈঠক মুখ্যমন্ত্রীর বয়কট করা নিয়ে বিরোধীদের আক্রমণে তৃণমূলের তরফে শশী পাঁজা এবং কুণাল ঘোষ বলেছেন প্রধানমন্ত্রী বলেছেন সব রাজ্যের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবে কেন্দ্র। সেক্ষেত্রে রাজ্যের বকেয়া মেটাতে হবে আগে। এরাজ্যে থেকে ৪ বছরে সাড়ে ৪ লাখ কোটি টাকারও বেশি ট্যাক্স তুলে নিয়ে যাচ্ছে কেন্দ্র। তারপরেও কেন্দ্রের কাছে রাজ্যের পাওনা ১ লাখ ৭০ হাজার কোটি টাকারও বেশি। ১০০ দিনের কাজ করিয়ে টাকা দেয়নি কেন্দ্র। ৬৯ লাখ জব কার্ড হোল্ডারকে ৩৭ হাজার কোটি টাকা দিয়েছে রাজ্য।
    তাই বাংলার মানুষকে বঞ্চিত করে কিভাবে প্রধানমন্ত্রী বলেন হাতে হাত মিলিয়ে কাজ করবে কেন্দ্র।