বঙ্কিমচন্দ্রকে বড় করতে গিয়ে রবীন্দ্রনাথকে ছোট: ব্রাত্য

0
131

বঙ্কিমচন্দ্রকে বেশি শ্রদ্ধা জানাতে গিয়ে রবীন্দ্রনাথকে ছোট করার অভিযোগ তুলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। দেশজুড়ে বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ পালন করছে কেন্দ্র। সেই আবহে জাতীয় গান বন্দে মাতরম গাওয়া নিয়ে জারি হয়েছে নতুন নির্দেশিকা। ওই নির্দেশিকায় বলা হয়েছে জন গণ মন-র আগে জাতীয় গান বন্দে মাতরম-র সরকারি সংস্করণ গাওয়া ও বাজানো বাধ্যতামূলক।