
বিজেপি বঙ্গভঙ্গের বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জের পরই ফের অবস্থান স্পষ্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বিরোধী দলনেতা বলেছেন,বিজেপি কখনোই বাংলা ভাগের কথা বলেনি, আর বাংলা ভাগ চায়ও না। তবে উত্তরবঙ্গের মানুষ দীর্ঘদিন যাবৎ ভীষণভাবে বঞ্চিত। শুভেন্দুর আরও মন্তব্য, উত্তরবঙ্গ সফরে গেলে মুখ্যমন্ত্রীর থাকার জন্য অনেক অট্টালিকা তৈরি হলেও অবহেলায় পড়ে রয়েছে উত্তরকন্যা। কেউ সেখানে বসেন না। তবে বিজেপি রাজ্যের ক্ষমতায় আসলে উত্তরবঙ্গের মানুষের জন্য আলাদা প্যাকেজ ঘোষণা করার পাশাপাশি অনুপ্রবেশকারী রুখতে কঠোরতম ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। সীমান্তের ৭২ জায়গায় জমি দিতে হবে বিএসএফকে।
