গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk বঙ্গের বিদ্বজ্জনেদের একাংশকে নিয়ে বৈঠকে মমতা

    বঙ্গের বিদ্বজ্জনেদের একাংশকে নিয়ে বৈঠকে মমতা

    0
    180
    Mamata in a meeting with a group of Bengals Vidwajjaneds
    Mamata in a meeting with a group of Bengals Vidwajjaneds

    লোকসভা ভোটের ফল ঘোষণার মাসপূর্তির দিনেই পশ্চিমবঙ্গের বিদ্বজ্জনেদের একাংশকে নিয়ে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেল ৪টেয় আলিপুরের সৌজন্য-এ রাজ্য সরকারের তরফ থেকে একটি চা চক্রের আয়োজন করা হয়েছে।

    সেই চা চক্রে আমন্ত্রণ জানানো হয়েছে গায়ক নচিকেতা চক্রবর্তী, কবি ও গায়ক প্রতুল মুখোপাধ্যায়, সাহিত্যিক আবুল বাশার, চিত্রশিল্পী শুভপ্রসন্ন, রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা চিত্রশিল্পী যোগেন চৌধুরীর মতো ব্যক্তিত্বদের। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী একান্তে তাঁদের সঙ্গে মতবিনিময় করতে চান। তাই এই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে খবর। এই বৈঠকে সংবাদমাধ্যমের উপস্থিতি থাকবে না বলেই নবান্ন সূত্রে খবর।সমাজের কৃতী ব্যক্তিত্বদের যাতে মুখ্যমন্ত্রীর এই বৈঠকে পৌঁছতে অসুবিধার সম্মুখীন না হতে হয়, তাই তাদের বাড়ি থেকে বৈঠকে যোগদান করার জন্য পরিবহণের বন্দোবস্ত করে দেওয়া হচ্ছে রাজ্য প্রশাসনের তরফে।