বঙ্গে বিজেপির বিপর্যয়ে এবার সরব জগন্নাথ

0
497
abar sorob jagannath sarchar
abar sorob jagannath sarchar

দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁ-র পর এবার জগন্নাথ সরকার। বঙ্গে বিজেপির বিপর্যয়ে রানাঘাটের জয়ী বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারও বলেছেন দিলীপ ঘোষের আসন পরিবর্তন করে দল ঠিক করেনি।

তাঁর কথায় হঠাৎ করে কোনও প্রার্থীর আসন বদল করা ঠিকু নয়। কোথাও একটা গোলমাল হয়েছে। নেতৃত্বের উচিত বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখা। জগন্নাথ সরকার আরও বলেছেন এখনও বিজেপির সাংগঠনিক দুর্বলতা রয়েছে। কয়েকটি এলাকায় বিজেপি এখনও শক্তিশালী হতে পারেনি। কাউকে দোষারোপ না করে তিনি মতামত দিচ্ছেন বলেই জানিয়েছেন।