
দক্ষিণ ২৪ পরগনার বজবজে তৃণমূল নেতাকে গুলি চালনোর ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ১ জনকে।
অভিযুক্ত প্রীতম ভরকে বিবেকানন্দ রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মূল অভিযুক্তদের এখনও অধরা। উল্লেখ্য, শনিবার ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের নোদাখালির রায়পুর অঞ্চলে যুব তৃণমূল সভাপতি কৃষ্ণ মণ্ডল ডোঙারিয়া রোডের ওপর দাঁড়িয়ে থাকার সময় তাঁকে লক্ষ্য করে পরপর গুলি চালানো হয় বলে অভিযোগ। গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন কৃষ্ণ। বর্তমানে সিএমআরআই-তে চিকিৎসা চলছে।
তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। উল্লেখ্য, গত কয়েক দিনে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা।








