গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home South 24 Pgs বজবজে সিন্ডিকেট সংঘর্ষে গ্রেফতার ২ তৃণমূল নেতা

    বজবজে সিন্ডিকেট সংঘর্ষে গ্রেফতার ২ তৃণমূল নেতা

    0
    174
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বজবজে সিন্ডিকেট সংঘর্ষে তৃণমূলের ২ পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর থেকে এফআইআর-র নাম থাকা উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েতের দুই পঞ্চায়েত সদস্য শেখ আসলাম ও সুজিত দাস পলাতক ছিলেন।

    এর আগে এই মামলায় ১০ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। নির্মীয়মাণ গুদামে ইমারতী সামগ্রী সরবরাহের ঘটনাকে কেন্দ্র করে গত সপ্তাহে বুধবার উত্তপ্ত হয়ে ওঠে বজবজ। সিন্ডিকেট বিবাদে বোমাবাজি, গুলি চালানোর ঘটনায় ৪৩ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল।

    উত্তর রায়পুর পঞ্চায়েতের প্রধানের স্বামীর সঙ্গে ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরোধেরে জেলে এই ঘটনা বলে অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।