গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Video News বজবজে সুকান্তকে চোর স্লোগান, উড়ে এল জুতোও

    বজবজে সুকান্তকে চোর স্লোগান, উড়ে এল জুতোও

    0
    124

    শুভেন্দু অধিকারীর পর সুকান্ত মজুমদারকে ফের চোর স্লোগান। উড়ে এল জুতো। ১০০ দিনের কাজের টাকার দাবিতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ঘিরে চোর স্লোগান দিয়েছেন স্থানীয়রা। বিক্ষোভকারীদের হাতে কোনও দলীয় পতাকা, প্ল্যাকার্ড ছিল না। সুকান্ত মজুমদারের দাবি এরা প্রত্যেকেই তৃণমূল কর্মী। যদিও তৃণমূলের দাবি ১০০ দিনের কাজের টাকা না পেয়ে স্থানীয় মানুষজনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। বিডিও-র ডাকা সর্বদলীয় বৈঠকে যোগ দিতে গিয়ে তৃণমূলের হাতে আক্রান্ত হন বিজেপি কর্মীরা। আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে বিক্ষোভের মুখে পড়েন বিজেপির রাজ্য সভাপতি। বাড়ির বাইরে প্রচুর বিক্ষোভকারী জমায়েত করেন।