গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk বঞ্চনা বাংলাকে, দিশাহীন-পক্ষপাতদুষ্ট বাজেট – মুখ্যমন্ত্রী

    বঞ্চনা বাংলাকে, দিশাহীন-পক্ষপাতদুষ্ট বাজেট – মুখ্যমন্ত্রী

    0
    235
    DISHAHIN BUDGET BANCHANA BANGLA K CM
    DISHAHIN BUDGET BANCHANA BANGLA K CM
    নির্মলা সীতারমনের বাজেটকে দিশাহীন, গরিব বিরোধী, রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বলে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় বাজেট নিয়ে কেন্দ্রের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেছেন বাংলাকে বঞ্চিত রেখে বাজেট করা হয়েছে।
    কেন্দ্রের কাছে ১ লাখ ৭১ হাজার কোটি টাকা বাকি, ১০০ দিনের কাজের টাকা দিচ্ছেনা। তার কোনও উল্লেখই নেই বাজেটে। উল্টে জিএসটি তুলে নিয়ে যাওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর কথায় এ বাজেটে কোনও দিশা নেই, কোনও আলো নেই। চাকরির সংস্থান নেই। একটি দলকে খুশি করতেই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বাজেট পেশ করেছেন নির্মলা সীতারমন। শেষে তিনি বলেছেন বাজেটে বাংলাকে কিছু নাই দিতে পারে, কিন্তু অপমান করতে তার জবাব মানুষ দেবে।