
নিয়ন্ত্রণ হারিয়ে বড়বাজারে ফুটপাথে উঠে পড়া মিনিবাসের ধাক্কায় 13 জন মহিলা জখম হয়েছেন। বেপরোয়া মিনিবাসটি গাডরেলে ধাক্কা মেরে ফুটপাথে উঠে গিয়ে পথচারীদের ধাক্কা মারে।
৪ জন মহিলাকে আহত অবস্থায় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে বছর ৬০-র নাজু বিবি-র অবস্থা আশঙ্কাজনক। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন লিলুয়ার বাসিন্দা নিশা মেহেতা, কলকাতার বাসিন্দা রমলা দেবী অন্যজন নিকিতা কেজরিওয়ালের বাড়ি ওড়িশায়।
কদিন আগেই ৩১ ডিসেম্বর তেলেঙ্গাবাগানে বাসের রেষারেষিতে এক মহিলার মৃত্যু হয়েছিল। নভেম্বরে সল্টলেকে বাসের ধাক্কায় মৃত্যু হয় ক্লাস ফোরের এক ছাত্রের। এরপরেই মুখ্যমন্ত্রী বাসের রেষারেষি বন্ধে কড়া বার্তা দিয়েছিলেন।








