
হেলে পড়া বহুতলকাণ্ডে কলকাতা পুরসভার সামনে কংগ্রেসের বিক্ষোভের মধ্যেই বড়বাজারে পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়েছে।
বুধবার সকালে ৪২ নম্বর ওয়ার্ডে নারায়ণপ্রসাদ বাবুলাল লেনে বাড়ির একাংশ ভেঙে পড়ে। স্থানীয়রা জানিয়েছেন সত্যনারায়ণ পার্কের এসি মার্কেটে পাশে পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ার সময় অল্পের জন্য পথচলতি এক মহিলা রক্ষা পান। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে জীর্ণ বাড়িটির কোনও মেরামতি হয়নি। স্থানীয় কাউন্সিলর মহেশ শর্মার ক্ষোভ তাঁর ওয়ার্ডে এ ধরণের বহু জীর্ণ বাড়ি রয়েছে। ওই বাড়ির মালিকরা কোনও সহযোগিতা করেন বলে অভিযোগ। এদিকে কলকাতায় একের পর এক বহুতল হেলে পড়ার প্রতিবাদে মেয়রের পদত্যাগের দাবিতে উত্তাল হয়েছে নিউ মার্কেট চত্বর।
পুলিশ ব্যারিকেড দিয়ে কংগ্রেস কর্মীদের আটকানোর চেষ্টা করলে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।
