
পুজো উদ্বোধনে আনন্দের মাঝে মন ভারী বড়িশা ক্লাবে। মুখ্যমন্ত্রীকে সামনের কান্নায় ভেঙেছেন পহেলগাঁও হামলায় নিহত বিতান অধিকারীর বাবা-মা।
হাত ধবে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভরসা দিয়ে বলেছেন কাঁদলে হবে না, শরীর খারাপ হবে। একটা ছেলে গিয়েছে ঠিকই, কিন্তু এত ছেলে তাঁদের পার্শ্বে রয়েছে। বিকেলে খিদিরপুর ২৫ পল্লি দিয়ে শুরু করে দক্ষিণ কলকাতার নানকরা পুজোগুলোর পরপর পুজো উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোথাও বাঙালি অস্মিতা কোথাও আবার নতুন জিএসটি নিয়ে কেন্দ্রের সমালোচনা করেছেন। দেবী দুর্গার কাছে প্রার্থনা করেছেন পুজোর কটা দিন যাতে দুর্যোগ না আসে। বেহালার পুজো উদ্বোধনে গিয়ে মেট্রো নিয়ে আবেগে ভেসেছেন তিনি।
জানিয়েছেন রেলমন্ত্রী থাকাকালীন তিনিই এই প্রকল্পটির অনুমোদন করেছিলেন। অর্থ যোগান থেকে মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রকল্প বাস্তবায়নে জমির ব্যবস্থা করেছেন।
