
রাজ্যবাসীর মঙ্গল কামনায় সাতগাছিয়ার বাখরাহাটের বাবা বড় কাঁছারি মন্দিরে পুজো দিয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যবাসীর মঙ্গল কামনায় এদিন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মন্দিরে যান তিনি।
অভিষেক এলাকায় পৌঁছতেই তাঁকে দেখতে মানুষের ভিড় জমে যায়। কেউ ফুল, কেউ আবার ছবি উপহার দেন তাঁকে। তীব্র গরমকে উপেক্ষা করেই সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অভিষেক। উপস্থিত ছিলেন সাতগাছিয়া বিধানসভার বিধায়ক মোহন চন্দ্র নস্কর সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। তবে এদিন কোনও রাজনৈতিক মন্তব্য করেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
