বণিক ও শিল্পমহলের সঙ্গে নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রী

0
188

রাজ্যের বণিক এবং শিল্পমহলকে নিয়ে বুধবার নবান্নে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নবান্ন সূত্রে খবর, আগামী বছরের বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি বৈঠক হতে চলেছে এটি। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন হবে বলে প্রশাসনিক সূত্রে খবর। আর সেই সম্মেলনকে মাথায় রেখে নবান্নের শীর্ষ স্তরকে প্রস্তুতি শুরু করতে বলা হয়েছে। লোকসভা ভোটের কারণেই এ বারের শিল্প সম্মেলন করা যায়নি। চলতি সপ্তাহ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পর্যালোচনা বৈঠক শুরু করেছেন। সোমবার রাজ্যের মন্ত্রী, আমলা ও পুলিশমহলকে নিয়ে পর্যালোচনা বৈঠকে বসেছিলেন।