বদলা হয়নি, হবে, এবার হুঁশিয়ারি লাভলির

0
194
BODLA HYNI HOBE EBAR HUSIYARI LOVELY R
BODLA HYNI HOBE EBAR HUSIYARI LOVELY R
২০১১-এ বদলা হয়নি বদল হয়েছিল দেখে সুজন চক্রবর্তী ঘুরে বেড়ান। এবার হুমকি সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র-র মুখে।
তাঁর হুঁশিয়ারি ২০১১-এ বদল হয়েছিল আর ২০২-এ বদলা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুললে কীভাবে নামাতে হয় সেটা জানা আছে। লাভলি মৈত্র আরও বলেছেন তৃণমূল শান্ত আছে ভাবলে ভুল হবে, কারণ তৃণমূল দুর্বল নয়। ২০১১-য় ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান দিয়েছিলেন বদলা নয়, বদল চাই। আর ২০২৪-এ প্রায় দেড় দশক পর তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে ফোঁস করার সময় এসেছে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন । এদিকে লাভলি মৈত্রর মন্তব্যের জবাব দিতে গিয়ে সুজন চক্রবর্তী বলেছেন ব্যক্তিগতভাবে আক্রমণ করাটা বালখিল্যতা। তাতে কোনও সন্দেহ নেই। তিনি বলেছেন বিরোধীদের বিরুদ্ধে কঠিন কথা বলে, বদলা নিলে আর জি করের অপরাধীদের বিচার হবে তো। নির্যা তিতা  বিচার পাবেন তো।