বনগাঁ-শিয়ালদা শাখায় ব্যাহত ট্রেন, ভোগান্তি 

0
160
Disrupted train on Bangaon Sealda branch suffering
Disrupted train on Bangaon Sealda branch suffering
সিগন্যালিংয়ের সমস্যার জেরে বনগাঁ-শিয়ালদহ শাখায় ব্যাহত ট্রেন পরিষেবা। বৃহস্পতিবার সকালে কাজে বেরিয়ে বিপাকে প়ড়তে হয়েছে বনগাঁ-শিয়ালদহ শাখার ট্রেনযাত্রীদের।
সকাল থেকেই শিয়ালদহ ডিভিশনের এই শাখায় ব্যাহত হয় ট্রেন পরিষেবা। বনগাঁ স্টেশন থেকে সকাল সাড়ে ৭টার পর আর কোনও ট্রেন শিয়ালদহের উদ্দেশে রওনা দেয়নি। রেলের তরফে জানানো হয়েছে, সিগন্যালিংয়ের সমস্যার জন্যই এই বিপত্তি। দ্রুত সমস্যার সমাধান করে পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হয়েছে। যাত্রীদের কথায়, সকাল ১০টা অফিস ঢুকতে হলেও ট্রেনের জন্য দেরি।