
মামলাকারী আইনজীবীকে ৫০ হাজার টাকা জরিমানা করে বনধের বিরোধিতার মামলা খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। মামলাকারী আইনজীবী সঞ্জয় দাসকে শুধু জরিমানা করাই নয়, তিনি আর হাইকোর্টে জনস্বার্থ মামলা করতে পারবেন না বলেও নিষেধাজ্ঞা জারি করেছেন প্রধান বিচারপতি।
মামলাকারী আইনজীবী সঞ্জয় দাস বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে পুলিশি নিষ্ক্রিয়তার মামলা সরানোর জন্য জনস্বার্থ মামলা করেন। সেই মামলা খারিজ করেছেন বিচারপতি। মামলার মাধ্যমে আদালতকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে বলে পুলিশি নিষ্ক্রিয়তার মামলায় মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। সঞ্জয় দাস কলকাতা হাইকোর্টে কোনও ধরণের জনস্বার্থ মামলা করতে পারবেন না বলে প্রধান বিচারপতির নির্দেশের জেরে বনধের বিরোধিতায় যে মামলা হয়েছিল, সেটাও খারিজ হয়ে গিয়েছে।
