বনধে সমর্থন নেই, একটি রাজনৈতিক দল সমস্যা করছে: মুখ্যমন্ত্রী

0
7051

পাহাড়ের বনধে সমর্থন নেই বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি শুধুমাত্র পাহাড়ের ক্ষেত্রে সমস্যা তৈরি করছে একটি রাজনৈতিক দল।

উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফেরার পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয় দাবি করেছেন তরাই-ডুয়ার্সে বোনাস হয়ে গিয়েছে। শুধুমাত্র পাহাড়ের ক্ষেত্রেই সমস্যা তৈরি করা হচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন দিয়েছেন এরাজ্যে কোনও বনধ হয় না, সমর্থনও নেই। ত্রিপাক্ষিক বৈঠক চলছে। সেখানে সমাধান বেরিয়ে আসবে। তবে রাজ্য সরকার কোনও হস্তক্ষেপ করবে না বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ২০ শতাংশ বোনাসের দাবিতে সোমবার সকাল থেকে পাহাড়ে ১২ ঘণ্টা বনধ ডেকেছে চা শ্রমিকদের ৮টি সংগঠনের যৌথ মঞ্চ।