বন্দুক উঁচিয়ে হুমকি, লাঠি-বাঁশ নিয়ে তাড়া, তপ্ত কোচবিহার

0
454
BANDUK UCHIYE HUMKI LATHI BANSH NIYE TARA TAPTO COACH BIHAR
BANDUK UCHIYE HUMKI LATHI BANSH NIYE TARA TAPTO COACH BIHAR
বন্দুক উঁচিয়ে যুবকের হুমকি, পাল্টা লাঠি, বাঁশ নিয়ে তাড়া। ভোটের ফল বেরতে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত কোচবিহার।
নাটাবাড়ি এলাকায় এমন ভিডিও ভাইরাল হতেই উত্তেজনা ছড়িয়েছে। যার সত্যতা যাচাই করেনি এস নিউজ। ভাইরাল ভিডিও দেখা গিয়েছে এক যুবককে বন্দুক হাতে হুমকি দিতে দেখা গিয়েছে। এবার কোচবিহার কেন্দ্রে বিজেপির নিশীথ প্রামাণিককে হারিয়ে জয় পেয়েছে তৃণমূলের জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। ফল বেরতেই কোচবিহারের নানা জায়গায় গণ্ডগোলের খবর আসতে শুরু করেছে। তেমনই নাটাবাড়িতে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের ওপর হামলার অভিযোগ উঠেছে। তিন-চারজন দলীয় কর্মী আহত হয়েছেন বলে খবর। মাথাভাঙার ফুলবাড়িয়াতেও এক তৃণমূল কর্মীর ওপর বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ।