বন্ধুদের সঙ্গে নেওয়া উচিত ছিল, কসবাকাণ্ডে বিস্ফোরক মদন

0
169

কলেজে বন্ধুদের সঙ্গে না নিয়ে একা কেন গিয়েছিলেন নির্যাতিতা। ধর্ষণকাণ্ডে বিস্ফোরক তৃণমূল বিধায়ক মদন মিত্র। তাঁর এই মন্তব্য পোস্ট করে আক্রমণে নেমেছে বিজেপি। কসবার সাউথ ক্যালকটা ল’কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে তোলপাড় রাজ্য। টিএমসি-র প্রাক্তন কর্মীর নাম জড়াতেই কার্যত কোণঠাসা তৃণমূল। এরমধ্যে নির্যাতিতাকে নিয়ে মন্তব্য করে বিতর্ক আরও বাড়িয়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তিনি বলেছেন ওই দিন নির্যাতিতা কেন একা কলেজে গিয়েছিলেন।