বন্ধুর ডিপি ব্যবহার করে তরুণীকে প্রেম প্রস্তাব, মারে মৃত্যু পরীক্ষার্থীর

0
160
ছবি সৌজন্যে : নিজস্ব

বন্ধুর ডিপি ব্যবহার করে তরুণীকে প্রেম প্রস্তাব। জানতে পেরে বন্ধু ও তাঁর পরিবারের মারে মৃত্যু হয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীর।

জানা গিয়েছে মালদার মালিকচকের সাহেবনগরের বাসিন্দা বছর ১৬-র শেখ সোয়েলের ছবি তার বন্ধু শেখ আমরাজ নিজের ডিপিতে ব্যবহার করে তরুণীকে প্রেম প্রস্তাব পাঠায়। বিষয়টি জানতে পেরে শেখ সোয়েল আমরাজের বাড়িতে যায়। অভিযোগ তখনই শেখ আমরাজ তাঁর বাবা, মা মিলে শেখ সোয়েলকে লাঠি, বাঁশ নিয়ে বেধড়ক মারধর করেন।

গুরুতর আহত অবস্থায় মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় পাঠানো হলেও মৃত্যু হয়েছে শেখ সোহেলের। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।