
মনমোহন সিং ছিলেন তাঁর বন্ধু, দার্শনিক এবং পথপ্রদর্শক। শেষবেলায় প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিচারণ করেছেন কংগ্রেসের সংসদীয় দলনেত্রী সনিয়া গান্ধী।
শুক্রবার সন্ধ্যায় এক শোকবার্তায় সনিয়া গান্ধী জানিয়েছেন, মনমোহন সিং অত্যন্ত নম্র ছিলেন কিন্তু বিশ্বাসে দৃঢ় ছিলেন। সামাজিক ন্যায়বিচার, ধর্মনিরপেক্ষতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি তার প্রতিশ্রুতি ছিল গভীর এবং অটুট। তাঁর সঙ্গে সময় কাটানো মানে জ্ঞান এবং বিচক্ষণতা দ্বারা আলোকিত হওয়া। তাঁর সততা অনুপ্রাণিত করে। তিনি প্রয়াণ এমন এক শূন্যতা যা কখনো পূরণ করা যাবে না।কংগ্রেস এবং ভারতের জনগণ ডঃ মনমোহন সিংয়ের মতো একজন নেতা কে পেয়ে চিরকাল গর্ব করবে।দেশবাসী এমন একজন নেতাকে হারিয়েছে যিনি নম্রতার প্রতিমূর্তি ছিলেন। যিনি তাঁর হৃদয় দিয়ে দেশের সেবা করে গিয়েছেন।
তাঁর পরামর্শ এবং দৃষ্টিভঙ্গি দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত মূল্যবান ছিল। তিনি সারা বিশ্বের নেতা এবং পণ্ডিতদের দ্বারা সম্মানিত এবং প্রশংসিত।
