
বন্ধ হয়ে গেল তারাতলার বিখ্যাত ঐতিহ্যবাহী ব্রিটানিয়া বিস্কুটের কারখানা। যা নিয়ে রাজ্য সরকারকে খোঁচা দিয়েছেন সুকান্ত মজুমদার।
বিজেপির রাজ্য সভাপতির মন্তব্য, পশ্চিমবঙ্গে তৃণমূলের জমানায় কোনও নতুন শিল্প-কারখানা হবে না। উল্টে যা কিছু বেঁচে রয়েছে সেগুলো বন্ধ হয়ে যাবে। তারাতলায় ব্রিটানিয়া বিস্কুটের কারখানা বন্ধ হওয়া নিয়ে সুকান্তর মন্তব্য, এটা নতুন কিছু নয়, আগামী দিনে আরও হবে। যে রাজ্যে তৃণমূল কংগ্রেসের মত দল রাজ্য পরিচালনা করে সেখানে শিল্প-কর্মসংস্থান হতে পারে না। সুকান্তর কথায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শিল্প বিরোধী ছবি তৈরি হয়েছে গোটা দেশজুড়ে তাতে করে শিল্পপতিরা বুঝে গেছেন পশ্চিমবঙ্গে এসে তাঁদের লাভ নেই। একইসঙ্গে তাঁর মন্তব্য, তৃণমূল কংগ্রেস এবং আশ্রিত দুষ্কৃতীরা যেভাবে কল কারখানা থেকে বিগত বহু সময় ধরে তোলাবাজি করে আসছে সেখানে শিল্প আসা ধ্বংসের সমান।
