গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Newsdesk বন্যা বিধ্বস্ত এলাকায় ত্রাণ শিবির-অভয়া ক্লিনিক, ঘোষণা জুনিয়রদের

    বন্যা বিধ্বস্ত এলাকায় ত্রাণ শিবির-অভয়া ক্লিনিক, ঘোষণা জুনিয়রদের

    0
    715

    মুখ্যমন্ত্রী যখন ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ করেছেন তখন বন্যা বিধ্বস্তদের জন্য ত্রাণ শিবির, অভয়া ক্লিনিক, করার ঘোষণা করেছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা।

    তাঁরা জানিয়েছেন পশ্চিমবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হয়েচে। দুর্গত এলাকার সংখ্যা বাড়ছে। হাজার হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। পরিস্থিতি অত্যন্ত খারাপ। স্বাস্থ্যভবনের অবস্থানে অনেক মানুষ সাহায্য করেছেন। এখানে অনেক খাবার জমে গিয়েছে।মানুষ যদি আরও সাহায্য করেন, তবে সেটা দিয়ে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ শিবির করার কথা জানিয়েছেন। পাশাপাশি মানুষের প্রতি দায়বদ্ধতা পালনে বন্যা দুর্গত এলাকায় অভয়া ক্লিনিক খোলা হবে। সেখানে মানুষ চিকিৎসা পরিষেবা পায়।