গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk বরানগরের পুনরাবৃত্তি বেলঘড়িয়ায়

    বরানগরের পুনরাবৃত্তি বেলঘড়িয়ায়

    0
    148
    Baranagar is repeated in Belgharia
    Baranagar is repeated in Belgharia
    বরানগরের পুনরাবৃত্তি বেলঘড়িয়ায়। গাড়ি ব্যবসায়ী সুরাজ হালওয়াইকে দুষ্কৃতীদের মারধরের অভিযোগের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় কামারহাটিতে।
    বেলঘরিয়ার ক্লাবে রাতভর হকি স্টিক, উইকেট দিয়ে মারা হয় বলে অভিযোগ ব্যাবসায়ীর। দক্ষিণেশ্বর থানায় অভিযোগ দায়ের করেছেন আহত ব্যবসায়ী সুরাজ হালওয়াইয়ের। তাঁর অভিযোগ, রবিবার রাতে তিনি বরানগরে তাঁর বকেয়া টাকা আনতে গিয়েছিলেন। সেই সময় প্রথমে তাঁর সঙ্গে বচসা শুরু হয় সম্রাট শর্মা নামে এক যুবকের। এরপর বকেয়া টাকা না দিয়ে আরও তিন থেকে চারজন দুষ্কৃতীসহ সম্রাট সুরাজের উপর চড়াও হয়ে হামলা চালায় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ব্যবসায়ী সুরাজ। আর সেই সময় বকেয়া টাকা না দিয়ে চম্পট দেয় সম্রাট ও তার দলবল। পরবর্তীতে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।