ভোটের আগে তুলকালাম বরানগর। ব্যানার লাগানোকে কেন্দ্র করে গোপাল লাল ঠাকুর রোডে কার্যত সংঘর্ষ বেধে যায় তৃণমূল-বিজেপির মধ্যে। পরিস্থিতি সামাল দিতে দুই দলের মাঝে ব্যারিকেড হয়ে দাঁড়ায় বিশাল পুলিশবাহিনী, র্যাফ নামানো হয়। মাইক হাতে সায়ন্তিকা গো ব্যাক স্লোগান দিতে থাকেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। পাল্টা স্লোগান দেন সায়ন্তিকাও। বিজেপি প্রার্থী সজল ঘোষের অভিযোগ ২-৩ দিন তাঁদের একটি হোর্ডিং ছিল। শনিবার বিজেপির হোর্ডিং সরিয়ে সেখানে সায়ন্তিকার নামে হোর্ডিং লাগানো হয়।
গ্রাম থেকে শহর
News & Much More
