
তৃণমূল কাউন্সিলরের সঙ্গে সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের হাতাহাতিতে ভোটের সকালে উত্তেজনা ছড়িয়েছে বরানগরে। অভিযোগ ১৪ নম্বর ওয়ার্ডে ভোট দেখতে গিয়ে বাধার মুখে পড়েন তন্ময়।
এরপরেই তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদারের সঙ্গে বচসা এবং হাতাহাতিতে জড়ান বরানগর বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য। এদিকে বারুইপুরে বাধার মুখে পড়েছেন সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য ও। যাদবপুরের সিপিএম প্রার্থী ঢুকতেই বিক্ষোভ শুরু হয়।
বুথের ১০০ মিটারের মধ্যে জমায়েত কেন, প্রশ্ন তুলতেই বিক্ষোভের মুখে পড়েন সিপিএম প্রার্থী। এরপরেই সৃজনকে ঘিরে গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
