বরিশালের মডেলের ৪টি গাড়ি, ট্র্যাভেল এজেন্সি

0
183

বাংলাদেশি মডেল শান্তা পালের নামে চারটি গাড়ি, দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। গেস্ট হাউস তৈরির জন্য ঋণ নিয়েছিলেন। বিক্রমগড়ে শান্তা পালের গ্রেফতারির পর তদন্ত যত এগোচ্ছে ততই বাড়ছে রহস্য। তদন্তে পুলিশ জানতে পেরেছে শান্তার নামে চারটি গাড়ি রয়েছে। সেগুলো ব্যবসায় খাটানো হত। ওই গাড়িগুলো কার নামে কেনা হয়েছে, তাও তদন্ত করে দেখেছে পুলিশ। পাশাপাশি একটি গেস্ট হাউস কেনার পরিকল্পা ছিল শান্তার। তারজন্য ঋণও নিয়েছিলেন। তবে সেই ঋণ শান্তা নিজের নামে নেননি বলে অনুমান তদন্তকারীদের।