
বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে বর্ধমানের একাধিক ফ্ল্যাটে চুরির অভিযোগ উঠেছে।
পরপর ২ টি ফ্ল্যাটে চুরির পর আরও একটি ফ্ল্যাটে চুরির চেষ্টা দুষ্কৃতীদের। বর্ধমানের রেনেসাঁ উপনগরীর ১০,১১ এবং ১২ নম্বর টাওয়ারের ২ টি ফ্ল্যাটে চুরি হয়েছে। ১০ নম্বর টাওয়ারের বাসিন্দা শ্রাবণী মল্লিক গেছেন মহাকুম্ভে, সেই সুযোগ নিয়ে ফাঁকা ফ্ল্যাটে চুরি করে ১২ নম্বর টাওয়ারের একটি ফ্ল্যাটে হানা দেয় দুষ্কৃতী দল। নগদ ৩৫ হাজার টাকা ও রূপোর কয়েক লুঠ করেছে চোরের দল। পরে ১১ নম্বর টাওয়ারের ফ্ল্যাটে তালা ভাঙার সময় তার আওয়াজে জেগে পড়েন আবাসিকরা। অন্ধকারের সুযোগে এলাকা থেকে চম্পট দেয় ওই দুষ্কৃতীরা।
রাতে কোনও নিরাপত্তারক্ষী না থাকার অভিযোগ জানিয়েছেন আবাসিকরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
