বর্ধমান থেকে কাকদ্বীপে বদলি বিরুপাক্ষ বিশ্বাসকে

0
149
birupaksha biswas
birupaksha biswas
আর জি কর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসকে বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে বদলি করে পাঠানো হয়েছে কাকদ্বীপে। স্বাস্থদফতরের নোটিশে জানানো হয়েছে, বর্ধমান মেডিক্যাল কলেজের প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসকে ৩ সেপ্টেম্বর দুপুরে বদলি করা হয়েছে ।
কাকদ্বীপ মহকুমা হাসপাতালের সিনিয়র রেসিডেন্ট পদে যোগ দেবেন তিনি। গুঞ্জন শোনা গিয়েছিল ৯ অগাস্ট সকালে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের সেমিনার হলে ছিলেন তিনি। এমনকি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালেও চলত তার দাদাগিরি। সম্প্রতি একটি অডিও ভাইরাল হয়েছিল যেখানে বর্ধমান মেডিক্যাল কলেজের এক চিকিৎসক পড়ুয়াকে ইন্টার্নশিপের সার্টিফিকেট না দেওয়ার হুমকি দিতে শোনা গিয়েছিল এই ব্যক্তিকে।