
বর্ষার সময় রাজ্যবাসীকে বিদ্যুতের তারে হাত না দেওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি বলেছেন, অনেক সময় বর্ষায় বিদ্যুতের তারগুলো কারেন্ট হয়ে থাকে।
এই সময় দয়া করে তারে এখন কেউ হাত দেবেন না। তাতে করে বড়সড় বিপদ ঘটে যেতে পারে। পাশাপাশি বজ্রবিদ্যুতের সময় বাড়িতে থাকা টিভি, ফ্রিজ-সহ একাধিক বৈদ্যুতিন যন্ত্র কিছুক্ষণের জন্য বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে দুর্যোগের সময় বিপদ এড়াতে কিছু ক্ষণের সময় রাস্তার আলো বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতি বৃষ্টিতে অনেক ট্রান্সফরমার খারাপ হয়ে যায়। এমার্জেন্সি ভিত্তিতে সেগুলি রিস্টোর করতে হবে। তবে যিনি কাজ করতে যাচ্ছেন তাঁর জীবনও যেন নিরাপদ থাকে। সেফ্টি বলয় থাকে বলেও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর আরও মন্তব্য, রাজ্যের ফায়ার ব্রিগেড, বিপর্যয় মোকাবিলা, সিভিক পুলিশ, সকলকে রেইনকোট পরে কাজ করেন তাঁদেরও সুস্থ রাখতে হবে।








