
রাজ্যে আসন্ন বর্ষায় দুর্যোগ মোকাবিলায় রাজ্য কতটা প্রস্তুত তা জানাতে রাজ্যকে রিপোর্ট দিতে বলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কদিন আগেই রেমালের তাণ্ডবে বিপর্যস্ত হয়েছে দক্ষিণ ২৪ পরগনার বেশকিছু অঞ্চল।
এরইমধ্যে দরজায় কড়া নাড়ছে বর্ষা। এই পরিস্থিতিতে রাজ্য সরকার দুর্যোগ মোকাবেলায় কতটা প্রস্তুত রয়েছে তাই বিশদে জানতে চেয়েছেন রাজ্যপাল। বর্ষার জেরে উদ্ভূত পরিস্থিতির মোকাবিলায় ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এবং এনডিআরএফ সঙ্গে রাজ্য সরকারকে সমন্বয় রেখে কাজ কথাও বলেছেন রাজ্যপাল। বর্ষায কৃষকদের আর্থিক ক্ষতিপূরণের বিষয়টিও বিবেচনা করতে বলেছেন রাজ্যপাল।
