গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk বলাগড়ে আক্রান্ত বিজেপি নেতা, অভিযুক্ত তৃণমূল 

    বলাগড়ে আক্রান্ত বিজেপি নেতা, অভিযুক্ত তৃণমূল 

    0
    332
    বিজেপি কিষান মোর্চার সভাপতি সমীর হালদারকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বলাগড় থানায় অভিযোগ করা হলে একজনকে আটক করেছে পুলিশ।
     ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির বলাগড়ে। জানা গিয়েছে,  রবিবার রাতে নিজের বাড়ির নীচে দোকানে বসে ছিলেন বিজেপি কিষাণ মোর্চার বলাগড় ব্লক সভাপতি সমীর হালদার। অভিযোগ, কয়েকজন মহিলা ও পুরুষ তাঁকে চেয়ার থেকে টেনে নামিয়ে মারধর শুরু করেন।পরে তাঁকে জিরাট বাস স্ট্যান্ড এলাকা থেকে উদ্ধার করে জিরাট আহমেদপুরে বলাগড় ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গভীর রাতে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে টেনে হিঁচড়ে মারধরের ছবি। যদিও তৃণমূলের জিরাট অঞ্চল তৃণমূল সভাপতি সঞ্জয় রায়ের দাবি, সমীর হালদার সব দল করেছেন। পাড়াগত বিবাদের জেরে এই ঘটনা।