
বসিরহাটের মাটিয়ায় ছেলেধরা সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবককে গণপিটুনির ঘটনায় ১ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, সোমবার কাঁধে বস্তা দেখে ছেলেধরা সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবককে গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠেছিল বসিরহাটের মাটিয়া থানার রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মমিনপুর উত্তর পাড়ায়। মঙ্গলবার ভোরবেলা দু’জন গ্রামবাসীকে গ্রেফতার করেছে মাটিয়া থানার পুলিশ।তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করে সমস্ত বিষয়গুলো নজরে আনার চেষ্টা করছে মাটিয়া থানার পুলিশ। সোমবার ছেলেধরা সন্দেহে বসিরহাট মহকুমার মাটিয়া থানার রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মমিনপুর উত্তর পাড়ার ওই যুবককে বেঁধে রেখে স্থানীয়েরা মারধর করেন বলে অভিযোগ। স্থানীয়দের একাংশ দাবি করেছেন, ওই যুবক অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। এলাকায় ঘোরাঘুরি করছিলেন। তাঁর কাছে একটি বস্তাও ছিল। এর পর গ্রামবাসীরা মাটিয়া থানায় খবর দেন। ঘটনাস্থলে মাটিয়া থানার পুলিশ পৌঁছে তাকে উদ্ধার চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়।
