বহরমপুরের ভোট পিছোক কমিশন, চায় হাইকোর্ট

0
318
baharam pur e vote pechok chay high court
baharam pur e vote pechok chay high court
যেখানে মানুষ ৮ ঘণ্টা শান্তিপূর্ণভাবে নিজেদের উৎসব পালন করতে পারেন না সেখানে এই মুহূর্তে ভোটের প্রয়োজন কি। মঙ্গলবার রামনবমী মামলায় কমিশনকে বহরমপুরের ভোট পিছিয়ে দেওয়ার কথা বলেছেন প্রধান বিচারপতি।
১৩ মে লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট হবে মুর্শিদাবাদের বহরমপুরে। তার আগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এমন মন্তব্য করেছেন। তাঁর কথায় একটা অনুষ্ঠান যদি শান্তিপূর্ণভাবে পালন করা না যায় তবে ভোটের কি প্রয়োজন রয়েছে। মুর্শিদাবাদে রামনবমীর মিছিলে অশান্তি নিয়ে বিরক্তপ্রকাশ করে রাজ্যকে হলফনামা দিতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চ। ২৬ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।