গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk বহরমপুরে ভাগীরথীতে নার্সের দেহ

    বহরমপুরে ভাগীরথীতে নার্সের দেহ

    0
    402
    ৩ দিন নিখোঁজের পর ভাগীরথী নদী থেকে নার্সিং স্টাফের দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদে। বুধবার নার্সিংহোমে ডিউটি শেষে আর মেসে ফেরেনি সুচিত্রা মণ্ডল নামে ওই যুবতী।
    থানায় নিখোঁজ ডায়েরিও করে তাঁর পরিবার। এরপর শনিবার রাতে সাটুই সংলগ্ন এলাকায় নদী থেকে তাঁর দেহ উদ্ধার হয়। পরিবার এবং নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি সুচিত্রা মণ্ডলের কোনও অস্বাভাবিক আচরণ দেখা যায়নি। নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন, নাকি এর পিছনে অন্য কারণ রয়েছে তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন পরিবারের লোকজন। বহরমপুরে একটি নার্সিংহোমে ২ বছরের বেশি নার্সিং স্টাফ হিসেবে কাজ করতেন সুচিত্রা মণ্ডল। তাঁর বাড়ি বহরমপুরের কোদালা গ্রামে। থাকতেন মেসে। বুধবার রাতে ডিউটির পর নার্সিংহোম থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেননি সুচিত্রা। রাতে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে পুলিশ জানতে পারে ভাগীরথী নদীর ব্রিজের ওপর থেকে ঝাঁপ দিয়েছেন কেউ। ব্রিজে পড়েছিল একজোড়া জুতো।