বহরমপুরে রামমন্দিরের শিলান্যাস

0
251
ছবি সৌজন্যে : নিজস্ব

বাবরি মসজিদের শিলান্যাসের দিনেই মুর্শিদাবাদের বহরমপুরে রামমন্দির নির্মাণের লক্ষ্যে শিলান্যাস হয়েছে। বিজেপি নেতা শাখারভ সরকারের উদ্যোগে কাশিমবাজার পূর্বাশা কেশবনগর এলাকায় রামের ছবি নিয়ে পুজো করা হয়।

বিলানো হয় লাড্ডু। তাঁর সঙ্গে ছিলেন অনুগামীরা। বিজেপির প্রাক্তন জেলা সভাপতি শাখারভসরকার বলেছেন রামমন্দিরের জন্য জমি ঠিক হয়ে আছে। সেখানে রামমন্দির ছাড়াও মুর্শিদাবাদের উন্নয়নের জন্য হাসপাতাল ও শিক্ষাকেন্দ্র তৈরি হবে।

তিনি আরও জানিয়েছেন এই দিনে অনেকেই শিলাপুজো করেছেন। সেই শিলা বা ইট আসবে রামমন্দির প্রতিষ্ঠার দিন। শাখারভ জানিয়েছেন আড়ম্বর নয়, রামমন্দির নির্মাণের লক্ষ্যেই এবার প্রস্তুতি চলবে।