বাঁকড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বোমা-গুলি

0
403
BAKRA GOSHTHI DONDO
BAKRA GOSHTHI DONDO
নির্মাণকাজ নিয়ে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে বোমাবাজি, গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার হাওড়ার বাঁকড়া।
হাতে বন্দুক নিয়ে দাপাদাপি, মারধরের ছবি ভাইরাল হয়েছে। স্থানীয় সূত্রে খবর বাঁকড়ার শেখপাড়া এলাকার একটি নির্মাণ নিয়ে রাতে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের সঙ্গে তাঁদেরই অপর গোষ্ঠীর ঝামেলা বাধে। রবিবার তা চরমে ওঠে। এরপরেই দুইপক্ষের মধ্যে শুরু হয় ইটবৃষ্টি, বোমাবাজি, চলে গুলিও। ভাঙচুর চালানো হয় পরপর বাড়িতে। সংঘর্ষের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিও দেখা গিয়েছে এক ব্যক্তি বাড়ির পিছন থেকে রাইফেল তাক করছেন অপর গোষ্ঠীর দিকে। যার সত্যতা যাচাই করেনি এস নিউজ। খবর পেয়ে এলাকায় পৌঁছয় বাঁকুড়া, ডোমজুড় থানার বিশাল পুলিশবাহিনী। অশান্তি থামাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী, র‌্যাফ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন রয়েছে।