বাঁকড়ায় পঞ্চায়েত অফিসে গুলি, জখম প্রধানের বাবা সহ ২

0
408
hawrah bakra prodhan er office
hawrah bakra prodhan er office

পঞ্চায়েত অফিসে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হাওড়ার বাঁকড়া। গুলিতে জখম হয়েছেন পঞ্চায়েত প্রধানের বাবা সহ ২ জন।

বৃহস্পতিবার দুপুরে বাঁকড়ার ৩ নম্বর পঞ্চায়েত হঠাৎ করেই গুলি চালানোর ঘটনা ঘটে। মুখ বাঁধা অবস্থায় দুষ্কৃতীরা গুলি চালিয়েছে বলে অভিযোগ পঞ্চায়েত প্রধান টুকুটুকি শেখের। তৃণমূল পরিচালিত ওই পঞ্চায়েত অফিসে ৪-৫ রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছে। কে বা কারা গুলি চালিয়েছে তা স্পষ্ট নয়। সন্দেহভাজন ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। উত্তেজনা থাকায় র‍্যাফ মোতায়েন করা হয়েছে।