
বাঁকুড়ায় ডুলি ছিঁড়ে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত শ্রমিকের নাম অশোক হেমব্রম।
স্থানীয় সূত্রে খবর, বাঁকুড়ার কোতুলপুর থানার মিলমোড় এলাকায় বেশ কিছুদিন ধরেই একটি বহুতল নির্মাণের কাজ চলছে। সেখানে রাজমিস্ত্রি হিসাবে কাজ করছিলেন অশোক। মঙ্গলবার সকালেও নির্মাণ কাজ শুরু হয়। বহুতলের গা ঘেঁষে কাজ করছিলেন নির্মাণ শ্রমিক অশোক। ডুলিতে করে সিমেন্ট তুলছিলেন। হঠাৎই সেটা ভেঙে পড়ে। ছিটকে মাটিতে পড়ে যান অশোক। মাথায় খুবই আঘাত লাগে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
